মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০১:৪৬ পিএম


মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের সাগরিকায় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে বাংলাদেশ।  

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হেরে পিছিয়ে পড়ে টাইগাররা। ফলে আজকের ম্যাচে সমতায় ফেরাতে জয় ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের। অন্যদিকে, প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে আছে। 

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে মঙ্গলবারও অনুশীলন করেছে ক্যারিবীয় দল। অন্যদিকে লিটন দাস, তাওহীদ হৃদয়রা টিম হোটেলে কাটিয়েছেন বিশ্রামে। একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে, তবে জয়ের কম্বিনেশন ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৮ ম্যাচে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টিতে; দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

দর্শকদের সুবিধার জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনে মোবাইল বা স্মার্ট ডিভাইস থেকে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে (Tapmad)। সাবস্ক্রিপশন ভিত্তিক এই প্ল্যাটফর্মে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ম্যাচটি দেখা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবে বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটেও ম্যাচটি দেখা গেলেও, সেগুলোর নিরাপত্তা ঝুঁকি থেকে যায় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission