বর্ণবাদী মন্তব্য করা সমর্থক বড় অঙ্কের জরিমানার মুখে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০৮:১০ পিএম


মার্কাস রাশফোর্ড
ছবি: সংগৃহীত

স্পেনের সহিংসতা বিরোধী কমিশন রিয়াল ওভেইদোর এক সমর্থককে মার্কাস রাশফোর্ডকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করার কারণে ৪ হাজার ইউরো জরিমানা করার সুপারিশ করেছে। বাংলাদেশি মুদ্রায় এটি সাড়ে ৫ লাখ টাকারও বেশি।

বিজ্ঞাপন

বর্ণবাদী মন্তব্যের ঘটনা ঘটে গত ২৫ সেপ্টেম্বর বার্সেলোনার মাঠে রিয়াল ওভেইদোর ৩-১ গোলের জয়ে। ম্যাচে রাশফোর্ড একটি অ্যাসিস্ট করেন। লিগ কর্তৃপক্ষ ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য নিয়ে ওই সমর্থককে সনাক্ত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, “লা লিগা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো সনাক্ত করে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। স্টেডিয়ামের অর্গানাইজেশনাল কন্ট্রোল ইউনিট (ইউসিও) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করেছে। জরিমানা প্রক্রিয়াটি চূড়ান্ত ফৌজদারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।” তবে শাস্তি কবে কার্যকর হবে, তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাশফোর্ড এর আগে ও বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। ২০২১ সালের ইউরোতে টাইব্রেকার মিসের পর তার ও সতীর্থ বুকায়ো সাকা ও জ্যাডন সাঞ্চোর প্রতি বর্ণবাদী মন্তব্য করা হয়। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করার কারণে এক ব্যক্তি জেলে যায়। পরের বছর ইংল্যান্ডের পরাজয়ের পর রাশফোর্ড আবারও বর্ণবাদী আচরণের শিকার হন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission