কাউকে রোগ বালাই দিও না, সরাসরি মৃত্যু দিও: জ্যোতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০২:১৭ পিএম


কাউকে রোগ বালাই দিও না, সরাসরি মৃত্যু দিও: জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি।ছবি: সংগৃহীত

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ক্ষোভ-অভিযোগের শেষ নেই। এবার সেই হতাশার সুর মিলিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এই টাইগ্রেস কাপ্তান। 

বিজ্ঞাপন

ফেসবুকে তিনি লেখেন, সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশি প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।

image

বিজ্ঞাপন

তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, এবং অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কেউ কেউ বলেন, দেশের চিকিৎসা খাতে অনিয়ম ও অদক্ষতার চিত্র একজন জাতীয় ক্রীড়াবিদের কণ্ঠে প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে পারেনি টাইগ্রেসরা ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে আসর শেষ করেছে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবু মাঠের লড়াই শেষে দেশের বাস্তবতার মুখে পড়ে নিজের অভিজ্ঞতা থেকেই এমন মর্মস্পর্শী মন্তব্য করেছেন নারী দলের অধিনায়ক, যা এখন দেশের চিকিৎসা ব্যবস্থার দুরবস্থার প্রতীকী প্রতিবাদে পরিণত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission