মাদকাসক্তির কারণে তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০৩:৪৯ পিএম


মাদকাসক্তির কারণে তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ
শন উইলিয়ামস।ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস মাদকাসক্তির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। নিজের মাদকাসক্তি থেকে মুক্তির লক্ষ্যে পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে তিনি জাতীয় দলের বাইরে থাকার কথাও জানিয়েছেন। ৩৯ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৯০০০ রান ও ১৫০ উইকেট সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে হারারেতে আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার সিরিজের সময়ও নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছিলেন উইলিয়ামস। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিনি মাদকাসক্তির সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের কারণে স্বেচ্ছায় পুনর্বাসন প্রোগ্রামে যোগ দিয়েছেন।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, উইলিয়ামস আর জাতীয় দলের স্কোয়াডের জন্য বিবেচিত হবেন না। আমরা প্রত্যাশা করি সকল কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দলের নীতিমালা মানবেন। বোর্ড শন উইলিয়ামসের অতীতে শৃঙ্খলা ভঙ্গ এবং দল থেকে অনিয়মিত হওয়ার নজির থাকার কথাও জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৩ ম্যাচে খেলেছেন এবং ২১ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চুক্তি থাকলেও, ব্যক্তিগত সিদ্ধান্ত ও বোর্ডের বিবেচনায় এখনই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই ধরা হচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তার দ্রুত পুনর্বাসন ও সুস্থতার জন্য আশাবাদ ব্যক্ত করেছে এবং তার ক্রিকেট ক্যারিয়ারে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission