জাহানারার অভিযোগের জবাবে এবার মুখ খুললেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০৪:২৭ পিএম


জাহানারার অভিযোগের জবাবে এবার মুখ খুললেন জ্যোতি
জাহানারা-জ্যোতি।ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আলোচনায় আসেন। অভিযোগের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের অসম্মান, জুনিয়র সদস্যদের প্রতি অশোভন আচরণ এবং শারীরিক হেনস্তাসহ নানা অভিযোগ ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

এবার নিগার সুলতানা জ্যোতি নিজেই সামাজিকমাধ্যমে এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও নাম না নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন নয়! আমাদের দল যখন সেরা সময় পার করছে, তখন এত নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

image

বিজ্ঞাপন

দলের বাইরে থেকে এসব অভিযোগ তুলে বিষোদগার করার বিষয়টি তিনি অবাক হয়ে দেখছেন। জ্যোতি বলেন, যারা এসব করছেন তারা একসময় এই দলকে ভালোবেসে তাকে উন্নতির পথে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, তখনই দলের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়।

তিনি আরও যোগ করেন, যারা এখনো দলের পাশে রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। গুজব ও বিভ্রান্তিকর বক্তব্য সাময়িক আলোচনায় আসলেও সেটা আমাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারবে না।

বিজ্ঞাপন

আগে বিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছিল, জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক সময়ে অর্জিত অগ্রগতি ও ঐক্যকে ম্লান করতে চাওয়া একটি দুর্ভাগ্যজনক ঘটনা।

আরও পড়ুন

উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি বিশ্বকাপ থেকে দেশে ফিরেছে। টুর্নামেন্টে ৮ দলের মধ্যে ৭ ম্যাচে মাত্র ১ জয় পেয়ে তারা ৭ নম্বরে শেষ করে। যদিও ফলাফল ভালো হয়নি, তবুও দল সঙ্ঘবদ্ধ থাকার বার্তা দিচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission