অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৯:০৭ পিএম


অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
ভারত।ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সূর্যকুমার যাদবের দল। 

বিজ্ঞাপন

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। ৯.২ ওভারে ৩ উইকেটে ৭০ রান তোলার পরও ম্যাচের গতি পাল্টে যায় অধিনায়ক মিচেল মার্শের (৩০) আউট হওয়ার পর। এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অজিরা। শেষ ৬ উইকেট হারাতে তাদের লেগেছে মাত্র ২৮ রান।

ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ১.২ ওভারে মাত্র ৩ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে ব্যাট-বল দু’দিকেই দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল। অক্ষর ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ১ ছক্কা ও ৪ চারে, স্ট্রাইকরেট ছিল ১৯০.৯০। এরপর বল হাতে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

বিজ্ঞাপন

এর আগে ব্যাটিংয়ে নেমে ভারত সংগ্রহ করে ৮ উইকেটে ১৬৭ রান। ইনিংসের শুরুতে অভিষেক শর্মা (২৮) ও শুবমান গিল (৪৬) ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়ে দেন। মাঝের ওভারে ব্যাটিং ধস নামলেও শেষ দিকে অক্ষরের ঝড়ো ইনিংসে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় ভারত।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর ব্রিসবেনে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন ভারতের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission