জাহানারার যৌন হয়রানির অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ১০:০০ এএম


জাহানারার যৌন হয়রানির অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগগুলো সংবেদনশীল হওয়ায় একটি কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। 

বিসিবি জানায়, তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতি-বদ্ধ। তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে অনুমাননির্ভর মন্তব্য বা প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বোর্ড।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে এক সাক্ষাৎকারে জাহানারা জানান, জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এসব বিষয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

সাবেক নির্বাচক মঞ্জুকে নিয়ে তিনি বলেন, উনি একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।

বিজ্ঞাপন

মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।

শুধু এই দুইজনই নন, জাতীয় দলের কিছু সাবেক ও বর্তমান কোচিং স্টাফ, কর্মকর্তা ও কয়েকজন খেলোয়াড়ও তার ক্যারিয়ার নষ্ট করার সঙ্গে জড়িত ছিলেন।
 
এদিকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এখানে কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা দেখতে চান না তারা। অভিযোগের দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কোয়াব।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া জাহানারা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই তার এই অভিযোগগুলো প্রকাশ করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission