এবার জাহানারা ইস্যুতে মুখ খুললেন মনজুরুল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৬:৫৪ পিএম


এবার জাহানারার ইস্যুতে মুখ খুললেন মনজুরুল 
মনজুরুল ইসলামওজাহানারা আলম।ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটাঙ্গন। এ ঘটনায় অভিযুক্ত সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মনজুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের নির্বাচক ও ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা মনজুরুল ইসলামের কাছ থেকে তিনি যৌন হয়রানির শিকার হন।

জাহানারা বলেন, “উনি (মনজুরুল) একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে? শেষ হলে জানাস, আমার দিকটাও দেখতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, বিশ্বকাপের কিছু ম্যাচে হ্যান্ডশেকের সময় উনি হাত না মিলিয়ে আলিঙ্গন করতেন।

এ বিষয়ে মনজুরুল ইসলাম, বর্তমানে চীনে অবস্থানরত অবস্থায় এএফপিকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।

বিজ্ঞাপন

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া বিবৃতিতে বিসিবি জানায়, এক সাবেক জাতীয় নারী ক্রিকেটারের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা হয়েছে। বিসিবি বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুক্রবার গণমাধ্যমকে বলেন, আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযোগ নতুন নয়। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এমন অপরাধ করে পার না পেয়ে যায়।

আরও পড়ুন

জাহানারার এই অভিযোগ ঘিরে এখন পুরো ক্রীড়া অঙ্গনে তীব্র আলোচনা চলছে। অনেকে বিষয়টির স্বচ্ছ তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission