জাহানারা ইস্যুতে যা বললেন তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৭:৫৪ পিএম


জাহানারা ইস্যুতে যা বললেন তাইজুল ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার মতো তারকা ক্রিকেটাররা সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। এবার একই দাবি সামনে এনেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তাইজুল লিখেছেন, বোন জাহানারা আলমের সাক্ষাৎকার দেখে আমি স্তব্ধ ও মর্মাহত। কোনো নারী বা ব্যক্তির সঙ্গে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

অভিযোগ উঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। তবে জাহানারার সর্বশেষ সাক্ষাৎকারের আগে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল বিসিবি।

বিজ্ঞাপন

যৌন হয়রানির বিষয় সামনে আসতেই বিসিবির অবস্থান কঠোর হয়েছে। তাইজুল বিশ্বাস ব্যক্ত করেন, দ্রুত তদন্ত শেষে সেই প্রতিবেদন অনুযায়ী বিসিবি ব্যবস্থা নেবে, যা ক্রীড়াঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশে প্রতিটি মা, বোন ও মানুষের নিরাপত্তা কামনা করছি।

অপরদিকে, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সব মিথ্যা। দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করলেই বিষয়টি স্পষ্ট হবে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এখন সবার নজর কেমনভাবে বিসিবি এই তদন্ত পরিচালনা করবে এবং বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি হবে কিনা, তা নিশ্চিত করার দিকে।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission