সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে নারী ক্রিকেটারের চাঞ্চল্যকর অভিযোগ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৩:৫৭ পিএম


সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে নারী ক্রিকেটারের চাঞ্চল্যকর অভিযোগ!
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলামের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠতে থাকায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট পাড়া। সাবেক ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের পর মুখ খুলেছেন আরেক সাবেক জাতীয় ক্রিকেটার রেশমা আক্তার আদুরি। 

প্রয়াত নায়ক সালমান শাহর শ্বশুর ও নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এই নারী ক্রিকেটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমা বলেন, জাহানারা মুখ খোলার পর মনে হলো, আমারও বলা উচিত। জাতীয় দলে জায়গা পাওয়া একজন মেয়ের আজীবনের স্বপ্ন। অথচ সেই পর্যায়ে গিয়েও অনেককে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই ভয়েই অনেকে চুপ থাকে।

তিনি বলেন, জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটারই জীবনের কোনো না কোনো সময় কুপ্রস্তাব পেয়েছেন। মনোয়ার আনিস খান দায়িত্ব ছাড়ার পর থেকে নারী বিভাগের প্রধান থেকে শুরু করে ইনচার্জ ৮০ ভাগ পুরুষই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। 

অভিযোগের তালিকায় আছেন বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরী ও খেলাঘরের রুহুল আমিন। রেশমার দাবি, উনাদের কুপ্রস্তাবের শিকার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অনেক ছোট ছোট মেয়ে। উনাদের নোংরামি নিয়ে অনেক অভিযোেগ আমার কাছে আসে। উনারা যে কত মেয়ের নিপীড়ক, বোর্ডের হর্তাকর্তারা একটু খবর নিলেই সেটা জানতে পারবেন।

আগে কেনো এ বিষয়ে কেউ মুখ খোলেনি প্রশ্নের জবাবে রেশমা বলেন, নারী ক্রিকেটে চলছে এক ভয়াল সংস্কৃতি। সামান্য প্রতিবাদ করলেই ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

উদাহরণ হিসেবে আদুরি কক্সবাজার ক্যাম্পের এক ঘটনা তুলে ধরেন, খাবারের মান নিয়ে প্রশ্ন করায় ক্রিকেটার লতা মন্ডলকে ২০ দিনের সাসপেন্ড করে তৎকালীন ম্যানেজার শফিকুল হক হীরা। রেশমার ভাষায় খাবারের মান নিয়ে বলায় এমন হলে যৌন হয়রানির মত বিষয় মুখ খুলবে কীভাবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission