
২০২২ সালে কাতার বিশ্বকাপের ট্রফি জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের ষোল কলা পূরণ করেন লিওনেল মেসি। সবঠিক থাকলে আসন্ন ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে এই কিংবদন্তি ফুটবলারকে। এই আসরেও শিরোপা চান বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় ওয়েবসাইট ‘৪৩৩’-এর এক হালকা মেজাজের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মেসিকে জিজ্ঞেস করা হয় তিনি কি আরেকটা বিশ্বকাপ জিততে চান, নাকি নবম ব্যালন ডি’অর?
জবাবে মেসি নির্দ্বিধায় বিশ্বকাপ ট্রফিকে বেছে নিয়েছে। এ ছাড়াও এই সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্ন করা হয় মেসিকে।
প্রশ্নোত্তরের ফাঁকে মেসি আরও কিছু চমকও দেন। উদাহরণস্বরূপ—
তবে সবচেয়ে আগ্রহের বিষয় ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা। প্রশ্ন করা হয় অবসরের পর কোচ হতে চান, নাকি ক্লাবের মালিক? মেসির উত্তর, ‘ক্লাব মালিক হতে চাই’
উল্লেখ্য, উরুগুয়ের দেপোর্তিভো এলএসএম ক্লাবের সহ-মালিক হিসেবে ইতোমধ্যেই লুইস সুয়ারেসের সঙ্গে এই ভূমিকা শুরু করেছেন তিনি।
আরটিভি/এসআর




