
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে মোঃ জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন । সেমিফাইনালে তারা বাহারাইনকে ৩-১ সেটে হারান। ফাইনালে শক্তিশালী তুরস্কের বিরুদ্ধে হেরে যান।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় খই খই সাই মারমা দলের ওপর সহযোগী রামহিম লিয়ন বমসহ দেশে ফিরেন। তাকে এয়ারপোর্টে রিসিভ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের প্রথম সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন, ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ প্রতিনিধি দলের বাকি ৫ সদস্য পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরবেন।
আরটিভি/এসকে




