
কলকাতা থেকে পাওয়া খবর অনুযায়ী, টেস্টের দ্বিতীয় দিনের সকালে ভারতের শিবিরে বড় ধরনের দুঃসংবাদ এসেছে। অধিনায়ক শুভমান গিল মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন গুরুতর চোটের কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের এই ম্যাচে গিলের অনুপস্থিতি ভারতের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গিল ব্যাটিংয়ে নামেন বিরতির পর। প্রথম বলটি সফলভাবে খেলেন, দ্বিতীয় বলে সুইপ শট খেলেন এবং চার রান হাঁকান। কিন্তু বাউন্ডারি হাঁকানোর পরেই গিল অস্বস্তিতে পড়েন এবং তার গলার পেছনে ব্যথা অনুভব করেন। মাথা নড়াচড়া করাতেও কষ্ট হচ্ছিল তার।
দলের ফিজিও দ্রুত মাঠে এসে তার অবস্থা পরীক্ষা করেন। স্বল্প সময় পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হয়, গিলের খেলা চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ এবং তাকে মাঠ ছাড়তে হবে। তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্থ।
দলীয় চিকিৎসকরা জানিয়েছেন, গিলের চোট গুরুতর বলে মনে হচ্ছে এবং তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন হবে। ভারতের জন্য এটা সিরিজের বড় ধাক্কা, কারণ গিল টিমের অন্যতম প্রধান ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেন।
এই মুহূর্তে গিলের চোটের প্রকৃত পরিমাণ জানা না গেলেও, দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।ভারতীয় সমর্থকরা এখন অপেক্ষায় রয়েছেন গিলের দ্রুত সুস্থতার জন্য।
আরটিভি/এসকে




