জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দুয়ারে স্পেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ১২:২৪ পিএম


জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দুয়ারে স্পেন
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে স্পেন। ইউরোপিয়ান অঞ্চলের গ্রুপ ‘ই’–তে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে দে লা ফুয়েন্তের দল। এই পাঁচ ম্যাচে স্পেন করেছে ১৯ গোল, বিপরীতে একটি গোলও হজম করেনি। তবু এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি তাদের কাগজে-কলমে সামান্য হিসাব বাকি বলেই।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) রাতে জর্জিয়ার মাঠ বরিস পাইচাদজে দিনামো এরিনায় ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। দলের জয়ে জোড়া গোল করেন মিকেল অয়ারাজাবাল। বাকি দুই গোল মার্টিন জুবিমেন্ডি ও ফেরান তোরেসের।

শতভাগ জয় নিয়েও আনুষ্ঠানিকভাবে কোয়ালিফাই না হওয়ার কারণ:

বিজ্ঞাপন

.গ্রুপ ‘ই’–তে ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে স্পেন। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তুরস্ক। মঙ্গলবার (১৮ নভেম্বর) মুখোমুখি হবে দুই দল।

.সেই ম্যাচে তুরস্ককে শুধু জিতলেই হবে না সাথে বিশাল গোল-ব্যবধানও পুষিয়ে নিতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব। ফলে স্পেনের বিশ্বকাপ খেলা এখন কার্যত নিশ্চিতই বলা যায়।

বিজ্ঞাপন

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্পেন বল দখল, পাসিং ও সুযোগ তৈরিতে একচেটিয়া আধিপত্য দেখায়। প্রথমার্ধেই তিন গোল করে ফেলে সফরকারীরা।

ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলো:

বিজ্ঞাপন

১১ মিনিট: পেনাল্টি থেকে গোল মিকেল অয়ারাজাবাল (তার জাতীয় দলের ৫০তম ম্যাচ)

২২ মিনিট: ফাবিয়ান রুইজের পাস থেকে গোল (মার্টিন জুবিমেন্ডি)

৩৪ মিনিট: অয়ারাজাবালের পাস থেকে গোল(ফেরান তোরেস)

৬৩ মিনিট: ফেরান তোরেসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল (অয়ারাজাবাল)।

অন্যদিকে বেলজিয়ামের পথ একটু দীর্ঘ কারণ, একই রাতে গ্রুপ ‘জে’তে কাজাখস্তানের মাঠে পিছিয়ে পড়েও ১–১ ড্র করেছে বেলজিয়াম। এই ড্রয়ে রুডি গার্সিয়ার দলের বিশ্বকাপ নিশ্চিত হওয়া পিছিয়ে গেল।

অন্য দলগুলোর বর্তমান অবস্থা: 

.৭ ম্যাচে বেলজিয়াম: ১৫ পয়েন্ট

.উত্তর মেসেডোনিয়া: ১৩ পয়েন্ট

.ওয়েলস: ১৩ পয়েন্ট (গোল ব্যবধানে পিছিয়ে)

.শেষ ম্যাচে কী হলে নিশ্চিত হবে বেলজিয়াম?

হারলেও কোয়ালিফাই করার সুযোগ থাকবে তবে তখন তাকিয়ে থাকতে হবে উত্তর মেসেডোনিয়া বনাম ওয়েলস ম্যাচের ফলাফলের দিকে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব জমে উঠেছে চূড়ান্ত পর্যায়ে। স্পেন প্রায় নিশ্চিতভাবেই টিকিট পকেটে রেখে খেলছে। আর বেলজিয়াম শেষ ম্যাচে চাপ থাকবে না, কিন্তু চোখ রাখতে হবে অন্যদের ফলের দিকেও।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission