আলকারাজকে হারিয়ে এটিপি ফাইনালসের মুকুট জিতলেন সিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:৫৭ পিএম


আলকারাজকে হারিয়ে এটিপি ফাইনালসের মুকুট জিতলেন সিনার
ইয়ানিক সিনার।ছবি: সংগৃহীত

সময়ের সেরা দুই তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের লড়াইয়ে জয়ী হলেন ইতালির উদীয়মান তারকা সিনার। রোববার (১৬ নভেম্বর) তুরিনে ইনডোর হার্ড কোর্টে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতলেন ২৪ বছর বয়সী সিনার।

বিজ্ঞাপন

ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ দুই বাছাইয়ের ডুয়েল দেখার অপেক্ষায় ছিল পুরো টেনিস বিশ্ব। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিনার জিতেছেন ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে। পুরো টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে অপরাজিতভাবেই মুকুট ঘরে তুললেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে টানা ৩১টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছেন সিনার। শিরোপার সঙ্গে পেয়েছেন বিপুল অঙ্কের পুরস্কার— ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

আলকারাজের বিপক্ষে ক্যারিয়ারের ছয়বারের দেখায় এটি সিনারের দ্বিতীয় জয়। আর সর্বমোট ১৬টি মুখোমুখি লড়াইয়ে এটি তার ষষ্ঠ জয়ের রেকর্ড।

২০২৫ মৌসুমে টেনিস কোর্টে আধিপত্য দেখাচ্ছেন সিনার ও আলকারাজ দুজন মিলেই জিতেছেন ১৪টি শিরোপা। পাশাপাশি বছরের চারটি গ্র্যান্ড স্লামও নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন এই তারকারা।

বিজ্ঞাপন

সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন, আর আলকারাজ উঁচিয়েছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।

সিনারের এই জয়ে নতুন করে দাপুটে উপস্থিতি জানান দিল বিশ্ব টেনিসে, আর আলকারাজ-সিনার দ্বৈরথ আরও রোমাঞ্চ ছড়ানোর বার্তা দিয়ে গেল আসন্ন মৌসুমের জন্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission