১৮ কোটি মানুষকে খুশি করেছি, হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৮:৫২ এএম


১৮ কোটি মানুষকে খুশি করেছি, হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের বড় লড়াইয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে মূল ভরসা ছিলেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও ম্যাচের নায়ক শেখ মোরসালিন।

বিজ্ঞাপন

ম্যাচশেষের সংবাদ সম্মেলনে আবেগভারাক্রান্ত হামজা জানালেন, জাতীয় দলের হয়ে পাওয়া এই জয় তাঁর ক্যারিয়ারের সেরা অর্জনের মধ্যে পড়ে। লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী এই ফুটবলার বলেন, হ্যাঁ, এটি আমার কাছে এফএ কাপ জয়ের চেয়েও বড়। কারণ আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর আর কোথাও এমন আনন্দ দেওয়া সম্ভব নয়।

১১তম মিনিটে রাকিব হোসেনের বাড়ানো নিখুঁত পাস থেকে টোকা দিয়ে গোল করেন শেখ মোরসালিন। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। তবে পুরো ৯০ মিনিট জুড়েই মাঠের প্রতিটি জায়গায় লড়াই করেছেন হামজা চৌধুরী। কখনো আক্রমণে নেতৃত্ব দিয়েছেন, আবার কখনো প্রতিপক্ষের নিশ্চিত গোল ঠেকাতে আগলে রেখেছেন রক্ষণভাগ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

কোচ কাভরেরা ম্যাচ শেষে বলেন, দলের এই জয় নতুন আত্মবিশ্বাস তৈরি করবে এবং ভবিষ্যৎ ম্যাচগুলোতে আরও অনুপ্রেরণা জোগাবে।

২২ বছরের অপেক্ষার পর ভারতের বিপক্ষে এই জয় শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং এটি বাংলাদেশ ফুটবলের নতুন প্রেরণা, নতুন সম্ভাবনার বার্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission