বিশ্বকাপ ড্রয়ের শীর্ষ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনাসহ যারা জায়গা পেলো 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:০১ পিএম


বিশ্বকাপ ড্রয়ের শীর্ষ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনাসহ যারা জায়গা পেলো 
বিশ্বকাপ।ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র শুরুর আগে ফিফা নতুন র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। যা নির্ধারণ করেছে ড্রয়ের শীর্ষ বাছাইকারী দলগুলোকে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিতব্য ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শীর্ষ বাছাই পটে থাকা দলগুলো হলো: স্পেন (বিশ্বের এক নম্বর দল), বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি এবং আয়োজনকারী দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

২০১৮ সালের রানার্স-আপ ও ২০২২ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবার দ্বিতীয় পটে চলে গেছে। ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী মার্চে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্লে-অফ, যা ৪৮ দলের টুর্নামেন্টের শেষ ছয়টি টিকিট নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

প্লে-অফে ২২ দল অংশ নেবে, যার মধ্যে ইউরোপীয় প্লে-অফে ১৬ দল চারটি জায়গার জন্য লড়াই করবে, আর বাকি ছয় দল দুইটি আন্তঃমহাদেশীয় টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ইউরোপীয় প্লে-অফে সবচেয়ে আলোচিত দল হলো ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইয়ে আটকে যাওয়ার ঝুঁকি নিয়ে প্লে-অফ খেলতে হচ্ছে। ইতালি প্রথম রাউন্ডে খেলবে চতুর্থ পটের একটি দলের বিপক্ষে এবং তাদের পুনরায় উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা ২০২২ সালে তাদের চমকপ্রদভাবে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছিল।

আন্তঃমহাদেশীয় প্লে-অফে শীর্ষ বাছাইকারী ইরাক ও কঙ্গো অপেক্ষা করবে সেমিফাইনাল জয়ীদের জন্য, যেখানে বলিভিয়া, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশ্বকাপের ড্র এবং প্লে-অফ পর্বের এই নতুন কাঠামো ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা এবং আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission