বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০২:০৫ পিএম


বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলবেন মেসি
ছবি: সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টে শুরুর আর সাত মাস বাকি রয়েছে। এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন লিওনেল মেসি। ইতোমধ্যে বিশ্বকাপের আগে নিজের ম্যাচের সূচি হাতে পেয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি তাদের আগামী বছরের সম্পূর্ণ সূচি চূড়ান্ত করে দিয়েছে। ইন্টার মায়ামির ২০২৬ সালের সূচির দিকে তাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে। 

আগামী বছরের সবচেয়ে বড় ঘটনা হবে মায়ামি ফ্রিডম পার্কের উদ্বোধন। ৪ এপ্রিল টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ শেষে ঘরে ফিরে অস্টিনের বিপক্ষে সেই ম্যাচ দিয়েই নতুন স্টেডিয়ামের শুভ সূচনা করবে মায়ামি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ ছাড়া ২০ সেপ্টেম্বর এমএলএসের নতুন সদস্য সান দিয়েগোর বিপক্ষে খেলবে মেসির দল। ফেব্রুয়ারি থেকে মে এই সময়ে ইন্টার মায়ামি কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপেও খেলার সুযোগ পাবে। তবে বিশ্বকাপের কারণে লিগে লম্বা বিরতি থাকছে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

এপ্রিল মাসটা ইন্টার মায়ামির জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এই মাসে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলতে তারা ১৮ এপ্রিল যাবে কলোরাডো এবং তারপর ২২ এপ্রিল উটাহ। 

বিজ্ঞাপন

এই দুটি মাঠই বেশ উঁচুতে অবস্থিত, যা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) বিশ্বকাপের আগে তাদের আন্তর্জাতিক ম্যাচের তারিখ গুছিয়ে নিয়েছে।

আগামী ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে স্পেনের বিপক্ষে হতে পারে ফাইনালিসিমা, যার সম্ভাব্য ভেন্যু কাতারের লুসাইল। এ ছাড়াও, ১১ জুনের বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে জুনের প্রথম সপ্তাহে আর্জেন্টিনা এক-দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে।

আরও পড়ুন

তবে বর্তমানে আর্জেন্টাইন অধিনায়কের সব মনোযোগ এমএলএস কনফারেন্সের দিকে। সিনসিনাটির বিপক্ষে সেমিফাইনালে জয়ের ফলে তারা ২৯ নভেম্বর ফাইনালে খেলবে, আর সেটি জিতলে ৬ ডিসেম্বর হবে এমএলএস কাপের ফাইনাল। 

এই সম্ভাব্য ম্যাচগুলো সরিয়ে রাখলেও এবং আর্জেন্টিনার অন্য প্রস্তুতি ম্যাচগুলো বাদ দিলেও, মেসি নিশ্চিতভাবে বিশ্বকাপের আগে কমপক্ষে ১৬টি নিশ্চিত ম্যাচ খেলবেন। এর মধ্যে ১৫টি ইন্টার মায়ামির হয়ে এবং ১টি আর্জেন্টিনার হয়ে।

এই ব্যস্ত সূচির মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস, ২ মার্চ অরল্যান্ডো সিটি, ৮ মার্চ এফসি ইউনাইটেড, ১৫ মার্চ শার্লট এফসি, ২২ মার্চ নিউইয়র্ক সিটি এফসি, ১২ এপ্রিল নিউইয়র্ক রেড বুলস, ১৯ এপ্রিল কলোরাডো র‍্যাপিডস, ২৩ এপ্রিল সল্ট লেক, ২৬ এপ্রিল নিউ ইংলিশ রেভল্যুশন, ৩ মে অরল্যান্ডো সিটি, ১০ মে টরন্টো এফসি, ১৪ মে এফসি সিনসিনাটি, ১৮ মে পোর্টল্যান্ড টিম্বার্স এবং ২৫ মে শিকাগো ফায়ারের বিপক্ষে এমএলএস ম্যাচ। এছাড়া মার্চে ফাইনালিসিমার একটি ম্যাচও তার সূচিতে রয়েছে। এরপরই ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission