নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা, ফিরবেন কবে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৯:৪৫ পিএম


নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা, ফিরবেন কবে?
হাঁটুর চোটে পড়ে মাঠের বাইরে নেইমার জুনিয়র। ছবি সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছিলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কিন্তু ফুটবল মাঠের ভাগ্য যেন তার হাতে নেই। ঠিক যখন কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে ফেরানোর কথা ভাবছেন, তখনই আরও একবার পুরোনো শত্রু ইনজুরি এসে পথ আগলে দাঁড়াল। নতুন করে বাঁ পায়ের হাঁটুর চোটে পড়েছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, এই চোট এতটাই গুরুতর যে ২০২৫ সালে আর নেইমারের মাঠে নামার সম্ভাবনা কম। যা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার তার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।

বিজ্ঞাপন

গত ১৯ নভেম্বর মিরাসলের বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার, যার কারণে তিনি সোমবার( ২৪ নভেম্বর) ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচটি মিস করেছেন। তার চোট কতটা গুরুতর তা জানতে গতকাল (মঙ্গলবার) পরীক্ষাও করা হয়েছে।

আরও পড়ুন

সবমিলিয়ে ২০২৫ সালে এই নিয়ে চারবার ইনজুরিতে পড়লেন নেইমার। জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়ার পর মার্চে বাঁ পায়ের ঊরুতে চোটের কারণে তিনি ঘরোয়া লিগ পোলিস্তায় সেমিফাইনাল মিস করেন। এপ্রিলে একই পায়ের মাংসপেশির চোটে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন। সেপ্টেম্বরে গ্রেড-২ চোট এবার ডান পায়ের ঊরুতে, এবং সর্বশেষ নভেম্বরে বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেলেন।

বিজ্ঞাপন

নেইমার সর্বশেষ ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এ সময় তিনি ফুটবলারদের আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়ে ছিটকে যান এক বছরের জন্য। এরপর সৌদি ক্লাব আল হিলাল থেকে শৈশবের ঠিকানা সান্তোসে যোগ দিলেও, ইনজুরির কারণে জাতীয় দলে আর ফেরা হয়নি।

ইনজুরিতে এভাবে মাঠ ছেড়ে যাওয়া-আসার কারণে পুরো বছরে মাত্র ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার, করেছেন ৭টি গোল। বারবার চোটের এই থাবা সান্তোসের সঙ্গে নতুন চুক্তির পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে। ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে ব্রাজিল তারকার চুক্তি শেষ হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission