আপনারা অনেকে ভাবেন, আমি টিমে থাকার যোগ্য না: হৃদয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১২:৩৯ পিএম


আপনারা অনেকে ভাবেন, আমি টিমে থাকার যোগ্য না: হৃদয়
সংবাদ সম্মেলনে হৃদয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। এদিন লড়াই করেও দলের হার বাঁচাতে পারেননি তাওহীদ হৃদয়। তাই ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন এই টাইগার ব্যাটার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে আরও উপরে ব্যাট করার সুযোগ রয়েছে কি না জানতে চাওয়া হয় হৃদয়ের কাছে।

জবাবে এই ব্যাটার বলেন, আমার কাছে এরকম মনে হয় না (আরও উপরে খেললে ভালো হবে)। উপরে খেলার মতো এখন আসলে টিমে তো জায়গা নেই। আপনারাও হয়তো অনেকে ভাবেন, আমি টিমেই থাকার মতো না (হাসি)। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, আলহামদুলিল্লাহ যেখানে আছি, ভালো আছি। সবাই ভালো শেইপে আছি। এসব নিয়ে কোনো আফসোস নাই। এগুলো নিয়ে এত আফসোসের কিছু নেই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো করার।

ম্যাচে বড় জুটি গড়তে না পারার আফসোস হৃদয়ের, যদি বড় জুটি হতো তাহলে খেলা অন্যরকম হতো। কারণ খেলাটা আসলে আমরা অত বেশি রানের ব্যবধানে হারিনি। একটা জুটি। যদি আমি আর জাকের আলী যখন ব্যাট করছিলাম, তখন ৭০-৮০ রানের জুটি হলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, অবশ্যই ওরা ভালো খেলেছে। আমরা ভালো খেলতে পারিনি। আমরাই নিজেদের এক্সিকিউশন ভালো করতে পারিনি। যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, আমাদের উচিত ছিল আরেকটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়। এটাই লাস্ট জুটি ছিল (বিশেষজ্ঞ ব্যাটারদের)।

সবশেষ ৪ টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোতেই হারল তারা। যদিও এর আগের ৪ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে জিতেছিল বাংলাদেশ। হুট করে এমন ভরাডুবিতে সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে দলকে।

এত সমালোচনা নিয়েও অবশ্য আপত্তি নেই তাওহীদ হৃদয়ের, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা স্বাভাবিক। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা চাইলে সমালোচনা করতেই পারেন। যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের অধিকার আছে এবং আপনারা করেন।’ 

তিনি আরও বলেন, এখান থেকে ২-১টা ইতিবাচক জিনিসও হতে পারে। আমি চাই আপনারা করেন, এখান থেকেও হয়তো ভালো কিছু হতেও পারে। আমি অনুরোধ করব আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করেন। এখান থেকে কিছু ভালো দিক হতেও পারে।’

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission