ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকবে জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৭:৫৫ পিএম


ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকবে জানালেন আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব। যেখানে কার্লো আনচেলত্তির অধীনে অংশ নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতোমধ্যে সেরা স্কোয়াড তৈরির প্রক্রিয়া শুরু করেছেন এই ইতালিয়ান কোচ। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে খেলোয়াড়দের।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন আনচেলত্তি। এমনই দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্যও এক শর্ত প্রযোজ্য বলেছেন তিনি।

আরও পড়ুন

আনচেলত্তি বলেন, এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নেব। এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়ুসও। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নেব।  

বিজ্ঞাপন

তিনি বলেন, এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমনভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।

এর আগে অক্টোবরে জাতীয় দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি এই একই সতর্ক বার্তা দিয়েছিলেন। ঐ সময় তিনি বলেছিলেন ফিটনেস ফিরে পেলেই তারকা এই ফরোয়ার্ড জাতীয় দলে ফিরবেন।

বিজ্ঞাপন

তবে এখনও ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। সময় যত গড়াচ্ছে তার বিশ্বকাপে খেলার পথ তত কঠিন হচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর ২৩-৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বস্টনে অনুশীলন ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission