সুপার কম্পিউটার জানাল ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০২:০৭ পিএম


সুপার কম্পিউটার জানাল ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ
সুপার কম্পিউটার জানাল ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ৪৮ দলের মধ্যে ইতিমধ্যে ৪২টি নিশ্চিত হয়েছে। বাকি ছয়টি দল আসবে আগামী মার্চের প্লে-অফের মাধ্যমে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার (ওয়াশিংটন ডিসিতে), তার আগেই টুর্নামেন্ট নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা।

বিজ্ঞাপন

অপ্টার সুপারকম্পিউটার সব দলের সাম্প্রতিক ফর্ম, পারফরম্যান্স, ইতিহাস এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে নির্ধারণ করেছে। ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কোন দেশের বেশি।

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ইউরো জয়সহ টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পেনকে তালিকার শীর্ষে তুলে দিয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় স্থানে ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে ফ্রান্স। এমবাপ্পে, দেম্বেলেসহ শক্তিশালী স্কোয়াড নিয়েই নামছে তারা।

তৃতীয় স্থানে ১১.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড, যারা বাছাইপর্বে আট ম্যাচেই জয় এবং কোনো গোল না খাওয়ার রেকর্ড করেছে।

বিজ্ঞাপন

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে চতুর্থ স্থানে। সুপারকম্পিউটারের হিসাবে মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৭ শতাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, মেসি থাকলে সব পরিসংখ্যানই পাল্টে যেতে পারে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে বেশ পিছিয়ে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ৫.৬ শতাংশ, অবস্থান তালিকার সাত নম্বরে। অন্যদিকে ৬.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে ছয়ে রয়েছে রোনাল্ডোর পর্তুগাল।

বিজ্ঞাপন

শীর্ষ ১০ সম্ভাবনাময় দেশ

১. স্পেন – ১৭%
২. ফ্রান্স – ১৪.১%
৩. ইংল্যান্ড – ১১.৮%
৪. আর্জেন্টিনা – ৮.৭%
৫. জার্মানি – ৭.১%
৬. পর্তুগাল – ৬.৬%
৭. ব্রাজিল – ৫.৬%
৮. নেদারল্যান্ডস
৯. নরওয়ে
১০. কলম্বিয়া

অপ্টার প্রতিবেদনে আরও জানানো হয়, তিনটি দেশ, জডান, কুরাসাও ও হাইতি এর শিরোপা জয়ের সম্ভাবনা শূন্য শতাংশ।

আরও পড়ুন

বিশ্বকাপ শুরু হতে এখনও মাস কয়েক বাকি। ড্র হয়ে গেলে এবং দলগুলো পূর্ণ স্কোয়াড ঘোষণা করলে সম্ভাবনার হিসাব বদলে যেতে পারে। তবে আপাতত সুপারকম্পিউটারের চোখে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট স্পেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission