আইসিসি থেকে সুখবর পেলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৯ পিএম


আইসিসি থেকে সুখবর পেলেন টাইগাররা
আইসিসি থেকে সুখবর পেলেন টাইগাররা। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে পরের দুই ম্যাচ টানা জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। সিরিজ জয়ের সাথে সাথে সুখবর মিলেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বিশেষ করে বাংলাদেশের বোলারদের জন্য।

বিজ্ঞাপন

শেষ ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও শেষ ম্যাচের নৈপুণ্যে তিনি র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার তিনিই।

ভালো করেছেন শেখ মেহেদী হাসানও। সিরিজের প্রথম ম্যাচে খেলেননি, তবে শেষ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করে উঠেছেন ১৪তম স্থানে। দারুণ অগ্রগতি হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম ম্যাচে ১ উইকেট এবং শেষ ম্যাচে ২১ রানে ৩ উইকেট নেওয়ায় তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। একই ভাবে নাসুম আহমেদও ৫ ধাপ এগিয়ে ২৫ নম্বরে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

ব্যাটারদের তালিকায়ও এসেছে বড় পরিবর্তন। প্রথম ম্যাচে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তাওহিদ হৃদয়। এতে তিনি ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ নম্বরে উঠেছেন। অন্যদিকে বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৮ নম্বরে উঠেছেন।

আরও পড়ুন

আয়ারল্যান্ড সিরিজে সাফল্যের পর আইসিসি র‍্যাংকিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের এই অগ্রগতি ভবিষ্যতের জন্য দারুণ আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission