
নানা নাটকীয়তার পর শেষ হলো ২০২৬ বিশ্বকাপের ড্র। যেখানে ‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই গ্রুপে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ড্র শেষে নিজেদের প্রতিপক্ষ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
তিনি বলেন, ব্রাজিলের গ্রুপটি মোটেই সহজ নয়। মরক্কো গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, স্কটল্যান্ডও শক্ত ও অভিজ্ঞ দল। তাই নকআউটে উঠতে হলে শুরু থেকেই সেরা প্রস্তুতি দরকার।
ইতালিয়ান এই কোচ বলেন, তিনটি ম্যাচেই আমাদের জিততে হবে। মরক্কো গ্রুপের সবচেয়ে কঠিন দল, তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। শুরুটা ভালো করতে পারলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস তৈরি হবে।
ব্রাজিলের গ্রুপ সি–এর সূচি
১৩ জুন – ব্রাজিল বনাম মরক্কো (বোস্টন বা নিউ জার্সি; চূড়ান্ত ভেন্যু জানাবে ফিফা)
১৯ জুন – ব্রাজিল বনাম হাইতি (বোস্টন বা ফিলাডেলফিয়া)
২৪ জুন – ব্রাজিল বনাম স্কটল্যান্ড (মায়ামি বা আটলান্টা)
গ্রুপ সি–এর প্রথম রাউন্ডের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে।
আরটিভি/এসআর




