বিগ ব্যাশ খেলতে দেশ ছাড়লেন রিশাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১০:২৬ পিএম


বিগ ব্যাশ খেলতে দেশ ছাড়লেন রিশাদ
বিগ ব্যাশ খেলতে দেশ ছাড়লেন রিশাদ। ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তবে এই আসরে থাকছেন না জাতীয় দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। কারণ, রিশাদকে দলে ভিড়িয়েছেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে থেকে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন রিশাদ। 

আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগের নতুন আসর। উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

টুর্নামেন্টের তৃতীয় দিনেই মাঠে নামছে তাসমানিয়ার এই দল, আর এই ম্যাচটিই তাদের মৌসুমের প্রথম পরীক্ষা। সবঠিক থাকলে সেই ম্যাচের একাদশে দেখা যেতে পারে বাংলাদেশি অলরাউন্ডারকে।

নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগকে উপেক্ষা করে বিগ ব্যাশে খেলার জন্য রিশাদকে এনওসি দিয়েছে বিসিবি। পুরো আসরেই তাকে পাবে হোবার্টের ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা পাবেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission