আকাশচুম্বী বিশ্বকাপ টিকিটের দাম, বেড়েছে ৫’শ শতাংশের বেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০১:১১ পিএম


আকাশচুম্বী বিশ্বকাপ টিকিটের দাম, বেড়েছে ৫শ শতাংশের বেশি
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম সূচি ঘোষণার পর থেকে আকাশচুম্বী বেড়ে গেছে। বিশেষ করে পর্তুগাল, আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচের টিকিট রিসেল ওয়েবসাইটগুলোতে মূল দামের তুলনায় ৩০০ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই খবর। 

বিজ্ঞাপন

ফিফার প্রথম ধাপে টিকিট আবেদনে ২১০ দেশের প্রায় ১৫ লাখ সমর্থক অংশগ্রহণ করেন। প্রথম দুই ধাপে সরাসরি টিকিট না পাওয়া দর্শকরা এখন রিসেল মার্কেটের ওপর নির্ভরশীল, যা দামের ব্যাপক বৃদ্ধি দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় আয়োজিত ৯১টি ম্যাচের মধ্যে ৭৮টির টিকিটের দাম বেড়েছে।

রিসেল মার্কেটে সবচেয়ে বেশি দামি টিকিট পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের, যা মায়ামি গার্ডেনে অনুষ্ঠিত হবে। এই টিকিটের দাম মূল দামের থেকে ৫১৪ শতাংশ বেশি, অর্থাৎ ২,১৮৯ ডলার পর্যন্ত পৌঁছেছে। এরপরের অবস্থানে রয়েছে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ, আর শীর্ষ পাঁচে আর্জেন্টিনার দুটি ম্যাচ রয়েছে।

বিজ্ঞাপন

নকআউট পর্বের টিকিটের দামও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। যেমন, ৩ জুলাইয়ের আর্জেন্টিনার ম্যাচের টিকিট ৫০০ থেকে ১,৫০০ ডলারের মধ্যে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, দাম কমার তালিকায় রয়েছে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে, সৌদি আরব, উজবেকিস্তান ও আলজেরিয়ার ম্যাচগুলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিফা ইতোমধ্যে টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু করেছে এবং ১১ ডিসেম্বর থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission