সৌম্যর বদলে দলে জায়গা পেলেন নাঈম শেখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৯ এএম


সৌম্যর বদলে দলে জায়গা পেলেন নাঈম শেখ
নাঈম শেখ ও সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

আসন্ন বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অদম্য ও অপরাজেয় নামে দুইটি দলের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল কোয়াব। তবে কয়েকজন ক্রিকেটার খেলতে না চাওয়ায় স্কোয়াডে কিছু পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিজয় দিবসের দিন ম্যাচ খেলবেন না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান এবং তানজিম হাসান সাকিব। যার ফলে কোয়াব অপরাজেয় দলে জিসান আলম, এসএম মেহেরব অহিন, রাকিবুল হাসান এবং রিপন মন্ডলকে অন্তর্ভুক্ত করেছে। 

এ ছাড়া অদম্য দলের সৌম্য সরকারকে পাওয়া যাবে না। তাই বাঁ-হাতি এই ওপেনারের জায়গায় খেলবেন নাঈম শেখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর অপরাজেয় দলের অধিনায়কত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন

অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

অপরাজেয় স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জিসান আলম, এস, এম, মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডলকে , নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission