২০ বছরের জন্য নিষিদ্ধ ফরাসি টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৮ পিএম


২০ বছরের জন্য নিষিদ্ধ ফরাসি টেনিস তারকা
২০ বছরের জন্য নিষিদ্ধ ফরাসি টেনিস তারকা।ছবি: সংগৃহীত

ফরাসি টেনিস তারকা কুইন্টিন ফোলিওটকে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি ইউনিট (আইটিআইএ) তার বিরুদ্ধে ২৭টি দুর্নীতি বিরোধী বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। ২৬ বছর বয়সী কুইন্টিন শুধু ম্যাচ ফিক্সিং করেননি, তিনি অন্য খেলোয়াড়দেরও ফিক্সিংয়ে উৎসাহিত করেছিলেন। 

বিজ্ঞাপন

আইটিআইএ জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, বাজির ধরে সর্বোচ্চ চেষ্টা না করা, অন্যদের ফিক্সিংয়ের জন্য অর্থ প্রদান, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা, দুর্নীতির ষড়যন্ত্র, তদন্তে সহযোগিতা না করা এবং প্রমাণ ধ্বংস করা।

শাস্তি অনুযায়ী, ২০২৪ সালের মে থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে ২০ বছর পর, অর্থাৎ ২০৪৪ সালে। এই সময়ে তিনি কোনো ধরনের টেনিস ম্যাচ খেলতে পারবেন না, কোচিং করতে পারবেন না বা কোনো টেনিস ইভেন্টেও অংশ নিতে পারবেন না। এছাড়া ৭০ হাজার মার্কিন ডলারের জরিমানা এবং অবৈধ উপার্জিত ৪৪ হাজার ডলার আইটিআইএকে পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধে বিলম্ব হলে শাস্তির মেয়াদ আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইটিআইএ আরও জানিয়েছে, কুইন্টিন এই ম্যাচ ফিক্সিং সিন্ডিকেটের একজন ‘কেন্দ্রীয়’ ব্যক্তি। এর আগে, এই সিন্ডিকেটের আরও পাঁচ খেলোয়াড় শাস্তি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাইমি ফ্লয়েড, পল ভালেচ্চি, লুক ফোম্বা, লুকাস বুকে ও এনজো রিমোলি।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission