মেসিকে দেখতে ‘হানিমুন বাতিল’, যা বললেন তরুণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৪ পিএম


মেসিকে দেখতে ‘হানিমুন বাতিল’, যা বললেন তরুণী
মেসিকে দেখতে ‘হানিমুন বাতিল’, যা বললেন তরুণী। ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশে অসংখ্য আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত রয়েছে। আর তাদের আবেগ সম্পর্কের অনেকেরই ধারণা আছে। এবার মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে ভারতীয়রা। তাই আবেগ ধরে রাখতে পারেনি এক ভারতীয় তরুণী, মেসিকে এক পলক দেখতে হানিমুল বাতিল করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন তারা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনিতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২মিনিটে।

বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড়। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা। সেই সঙ্গে পুরো শহরে উৎসব শুরু হয়, মেসি এক পলক দেখার জন্য।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তাদের মধ্যে এক নারী অন্যরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে নজর কেড়েছেন। হানিমুন বাতিল করে মেসিকে দেখতে এসেছেন তিনি। তার প্ল্যাকার্ডে লেখা: ‘এই শুক্রবার বিয়ে করলাম। কিন্তু শুধু মেসিকে দেখতে হানিমুন বাতিল করেছি।’ 

২০১০ থেকে মেসির সমর্থক হওয়া এই নারী তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি মেসিকে দেখতে। (প্ল্যাকার্ড নিয়ে) হ্যাঁ, আমিই লিখেছি। গত শুক্রবার বিয়ে করেছিলাম আমি। কিন্তু আমার স্বামী ও আমি আমাদের হানিমুনে যাওয়া স্থগিত করেছি, কারণ মেসি আসছে আমাদের শহরে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission