বিশ্বকাপ নিশ্চিত করা ৪২ দলের মধ্যে ৬ দলের কোচই আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৮ পিএম


বিশ্বকাপ নিশ্চিত করা ৪২ দলের মধ্যে ৬ দলের কোচই আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

২০২৬ সালে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ৪২টি দেশ। বাকি ৬টি দল আগামী মার্চে অনুষ্ঠিত প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত হবে।

বিজ্ঞাপন

এর মধ্যেই চমকপ্রদ এক তথ্য সামনে এনেছে আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ক্লারিন’। প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ৪২ দলের মধ্যে ৬টি দলের কোচই আর্জেন্টিনার নাগরিক। আরও বিস্ময়কর বিষয় হলো, এই ছয়জনের মধ্যে পাঁচজনের জন্ম একই প্রদেশ সান্তা ফে।

ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফে ওঠা দলগুলোর মধ্যে কোনো দলের কোচ আর্জেন্টাইন নন। অর্থাৎ, বর্তমানে নিশ্চিত হওয়া ৪২ দলের কোচিং বেঞ্চে আর্জেন্টিনার আধিপত্য ইতোমধ্যেই চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশ ঐতিহ্যগতভাবেই ফুটবলপ্রেমী অঞ্চল হিসেবে পরিচিত। এই প্রদেশের রোজারিও শহরেই জন্ম নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সেই একই প্রদেশ থেকেই উঠে এসেছেন একের পর এক সফল কোচ।

২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে কেবল কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো জন্মগ্রহণ করেছেন বুয়েনস এইরেসের ভিলা সেলিনায়। বাকি পাঁচজনই সান্তা ফে প্রদেশের সন্তান।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে যেসব জাতীয় দলের দায়িত্বে থাকছেন আর্জেন্টাইন কোচরা,

.কলম্বিয়া: নেস্তর লরেঞ্জো

বিজ্ঞাপন

.উরুগুয়ে: মার্সেলো বিয়েলসা

.ইকুয়েডর: সেবাস্তিয়ান বেকাচ্চেচে

.প্যারাগুয়ে: গুস্তাভো আলভারো

.যুক্তরাষ্ট্র: মারিসিও পচেত্তিনো

.আর্জেন্টিনা: লিওনেল স্কালোনি

সান্তা ফে প্রদেশের পাঁচ কোচের মধ্যে বিয়েলসা ও বেকাচ্চেচে দুজনই রোজারিওর সন্তান। বিয়েলসা খেলোয়াড় হিসেবে রোজারিওর ঐতিহ্যবাহী ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলেছেন এবং এটি হতে যাচ্ছে তার তৃতীয় বিশ্বকাপ। অন্যদিকে বেকাচ্চেচের কোচিং ক্যারিয়ারে ইকুয়েডরই প্রথম জাতীয় দল।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারোর জন্ম সান্তা ফে প্রদেশের রাফায়েলা শহরে। আর যুক্তরাষ্ট্রের কোচ মারিসিও পচেত্তিনোর জন্ম একই প্রদেশের মার্ফি শহরে।

অতীতেও সান্তা ফে প্রদেশ দিয়েছে বিশ্বমানের কোচ। ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো প্রয়াত কোচ সিজার লুইস মেনোত্তি ছিলেন রোজারিওর সন্তান। আবার ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনির জন্ম সান্তা ফে প্রদেশের পুহাতো শহরে।

আরও পড়ুন

সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ শুধু খেলোয়াড়দের নয় কোচিং বিশ্বেও আর্জেন্টিনার, বিশেষ করে সান্তা ফে প্রদেশের আধিপত্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission