উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৭ এএম


উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের দুটি আত্মঘাতী গোলের সুবাদে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল মিকেল আর্তেতার দল।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ম্যাচ শেষে ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ১৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে উলভস।

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর্সেনালের আক্রমণ ছিল নিষ্প্রভ। ছয়টি শট নিলেও একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। বিপরীতে মাত্র ২৫ শতাংশ বল দখলে রেখেও উলভস প্রতি-আক্রমণে একটি সুযোগ তৈরি করে। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি-চানের শটটি দাভিদ রায়া দারুণভাবে ঠেকান।

বিজ্ঞাপন

বিরতির পর আর্সেনাল আক্রমণের গতি বাড়ালেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ৫৭তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮তম মিনিটে ডেক্লান রাইসের দূরপাল্লার শট প্রথমবারের মতো লক্ষ্যে থাকলেও গোলরক্ষক স্যাম জনস্টেন তা প্রতিহত করেন।

এর দুই মিনিট পরই এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার বাঁকানো কর্নার গোলরক্ষক জনস্টেনের আঙুল ছুঁয়ে পোস্টে লেগে আবার তার শরীরে প্রতিহত হয়ে জালে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

ম্যাচের শেষ দিকে ৯০তম মিনিটে হেডে গোল করে উলভসকে সমতায় ফেরান নাইজেরিয়ার স্ট্রাইকার তোলু। তবে ইনজুরি সময়ে আবারও আত্মঘাতী ভুলে বসে স্বাগতিকরা। সাকার বাড়ানো ক্রসে হেড করতে গিয়ে উলভস ডিফেন্ডার মস্কেরা বল নিজেদের জালেই পাঠান।

শেষ পর্যন্ত হোঁচটের শঙ্কা কাটিয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল, আর উলভস পড়ে থাকে হতাশায়।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission