মেসিকে ভারতের জার্সি ও বিশ্বকাপের টিকিট উপহার জয় শাহর 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪৭ পিএম


মেসিকে ভারতের জার্সি ও বিশ্বকাপের টিকিট উপহার জয় শাহর 
মেসিকে ভারতের জার্সি ও বিশ্বকাপের টিকিট উপহার জয় শাহর । ছবি: সংগৃহীত

দিল্লি পর্ব দিয়ে শেষ হয়েছে লিওনেল মেসির ৩ দিনের ভারত সফর। শেষদিনে মেসি ও তার দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দিল্লিতে পৌঁছে অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন তারা।

মেসি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন, তখন সেখানে সেলিব্রিটি মেসি অল স্টারস ও মিনার্ভা মেসি অল স্টারস দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ চলছিল। 

বিজ্ঞাপন

এই ম্যাচে মিনার্ভা মেসি অল স্টারস দলটি ৬-০ ব্যবধানে সেলিব্রিটি মেসি অল স্টারসকে পরাজিত করে। মেসি ও তার দুই সতীর্থের দিল্লি সফর উপলক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরও পড়ুন

সেই অনুষ্ঠানে এই আর্জেন্টাইন কিংবদন্তি, তার দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের সাবেক সভাপতি জয় শাহ ওই অনুষ্ঠানে উপস্থিত উচ্চপর্যায়ের অতিথিদের একজন ছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ভারতের ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া।
 
জয় শাহ মেসির হাতে ভারতের জার্সি তুলে দেন, যেখানে ফুটবলারের নাম ও জার্সি নম্বর লেখা ছিল। পাশাপাশি আইসিসি চেয়ারম্যান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের একটি টিকিটও মেসিকে উপহার দেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission