
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে দিয়ে বিগ ব্যাশে অভিষেক হয়েছে এই টাইগার স্পিনারের। আর রিশাদের অভিষেক ম্যাচে ৪ উইকেটে দারুণ জয় পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে হ্যারিকেন্স ১৮০ রানের লক্ষ্য দিয়েছিল সিডনি থান্ডার্স। জবাব দিতে নেমে ৩ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে রিশাদের দল।
এদিন ব্যাট না পেলেও ৩ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন রিশাদ। উইকেট না পেলেও মাত্র ১৮ রান খরচ করেছেন তিনি।
সব মিলিয়ে বিগ ব্যাশে রিশাদের অভিষেকটা খারাপ হয়। সবঠিক থাকলে পরের ম্যাচের একাদশেও দেখা যাবে এই টাইগার ব্যাটারকে। রিশাদের পরের ম্যাচ ১৮ ডিসেম্বর মেলবোর্নের বিপক্ষে।
আরটিভি/এসআর




