বিশ্বকাপে খেলার লক্ষ্যে নতুন চুক্তিতে নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৫ পিএম


বিশ্বকাপে খেলার লক্ষ্যে নতুন চুক্তিতে নেইমার
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার সান্তোস ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে অগ্রসর হয়েছেন। ক্রীড়াভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তিনি খুব শিগগিরই ছয় মাসের নতুন চুক্তিতে সই করতে পারেন। এর ফলে নেইমারের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত সান্তোসেই থাকার সম্ভাবনা বেড়ে গেছে।

বিজ্ঞাপন

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল ক্লাব ছেড়ে সান্তোসে ফেরেন। যদিও চোটের কারণে কিছু সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, তবে সম্প্রতি নিয়মিত খেলা শুরু করেছেন। চলতি মাস শেষে তার পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল।

নেইমারের প্রতি আগ্রহ দেখিয়েছিল ইন্টার মায়ামিসহ বেশ কিছু ক্লাব, তবে নিজেই সান্তোসে থাকতে চান। গত মৌসুমে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করে ক্লাবের শীর্ষ লিগে টিকে থাকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, নেইমারের হাঁটুর চোট নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। চিকিৎসকরা শিগগিরই তার হাঁটুর অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন, যার কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

বর্তমানে মৌসুম শেষ হওয়ায় ছুটিতে থাকা নেইমারের বড় লক্ষ্য জাতীয় দলে ফেরানো এবং ২০২৬ বিশ্বকাপে খেলাই তার স্বপ্ন। প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলে না থাকা এই তারকা বলেছে, জাতীয় দলে ফেরাটা আমার বড় লক্ষ্য এবং বিশ্বকাপ জেতার একটা মিশন এখনো বাকি আছে, সম্ভবত এটিই আমার শেষ সুযোগ।

বিজ্ঞাপন

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন, নেইমারের ফর্ম ও ফিটনেসই বিশ্বকাপ দলে থাকা বা না থাকার চূড়ান্ত মানদণ্ড হবে। তিনি জানান, নেইমার যদি যোগ্য হয় এবং অন্যদের চেয়ে ভালো খেলেন, তাহলে তিনি বিশ্বকাপে খেলবেন। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল হাইতি, মরক্কো ও স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বে মুখোমুখি হবে। কঠিন এই গ্রুপ পেরিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে এগোতে চায় সেলেসাও। সেই স্বপ্ন পূরণে নেইমারের পারফরম্যান্স ও ফিটনেসই মূল ভূমিকা পালন করবে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission