আসন্ন ফিনালিসিমাকে ‘বিশ্বকাপ ফাইনাল’ হিসেবে দেখছেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০১:০৬ পিএম


আসন্ন ফিনালিসিমাকে ‘বিশ্বকাপ ফাইনাল’ হিসেবে দেখছেন মার্টিনেজ
আসন্ন ফিনালিসিমাকে ‘বিশ্বকাপ ফাইনাল’ হিসেবে দেখছেন মার্টিনেজ। ছবি: এএফপি

আগামী বছর জুনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘ফিনালিসিমা’য় মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচটিকে বিশ্বকাপের ফাইনাল হিসেবে দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

বিজ্ঞাপন

সম্প্রতি লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন মার্তিনেস। 

আর্জেন্টিনা বলেন, স্পেনের বিপক্ষে ফাইনালটি বিশ্বকাপের ফাইনাল হতে পারে। এটি আমাদের জন্য বড় একটি অনুশীলনের সুযোগ এবং একই সঙ্গে দারুণ একটি শিরোপা যা আমরা জিততে চাই।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০২২ বিশ্বকাপের আগে ইতালির বিপক্ষে ফিনালিসিমার উদাহরণ টেনে দিবু বলেন, ওয়েম্বলিতে যখন আমরা ইতালির বিপক্ষে খেলেছিলাম, জানতাম যে সেই ম্যাচটি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালের সমতুল্য হতে পারত। সেই ম্যাচেই আমরা বুঝেছিলাম যে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি কেমন। এবার স্পেনের বিপক্ষে কাতারে যা-ই ঘটুক না কেন, আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত অনুভব করব।’

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, এই বিশ্বকাপে আমাদের গোল হজম কমাতে হবে। ফরোয়ার্ডরা ম্যাচ জেতায় ঠিকই, কিন্তু রক্ষণভাগ জেতায় শিরোপা। আমার ডিফেন্ডাররা নিজেদের উন্নতির বিষয়ে প্রচণ্ড মনোযোগী।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনই খুব বেশি ভাবতে নারাজ এই অ্যাস্টন ভিলা তারকা। তিনি আরও বলেন, বিশ্বকাপের এখনো অনেক মাস বাকি। কাতারে খেলতে যাওয়ার এক সপ্তাহ আগেও আমরা অন্য ম্যাচ খেলছিলাম। ছয় মাস পরে কী হবে তা নিয়ে এখনই ভেবে অস্থির হওয়ার কিছু নেই। এখনো অনেকটা পথ বাকি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission