কেমন হলো মেসির শেষ বিশ্বকাপের ‘বুট’?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০২:২৭ পিএম


কেমন হলো মেসির শেষ বিশ্বকাপের ‘বুট’?
কেমন হলো মেসির শেষ বিশ্বকাপের ‘বুট’??।ছবি: সংগৃহীত

আর মাত্র ৬ মাস পর অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতিটানবেন লিওনেল মেসি। ইতোমধ্যে এই আর্জেন্টাইন কিংবদন্তির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘বুট’ অ্যাডিডাস এফ৫০।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে। যেখানে মেসির বুটের নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। 

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো। এটি অত্যন্ত হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে ফুটবলাররা দ্রুত গতিতে দৌড়াতে পারেন। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে এই বুট প্রকাশ্যে আসবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বুটটির উপরের অংশ মূলত ধবধবে সাদা রঙের। অ্যাডিডাস লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের দিকের মাথায় নীল রঙ ব্যবহার করা হয়েছে। 

ডিজাইনে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে যা আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে নির্দেশ করে এবং একই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবকে ফুটিয়ে তুলেছে। সাদা এবং নীল রঙের এই সংমিশ্রণটি সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি করা। 

বিজ্ঞাপন

messi-boot1-20251228131539

মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপে পেয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়াকে। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের মিশনে তারা। মেসিরও চোখ থাকবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। 

২৬ ম্যাচে ১৩ গোল করে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে। মিরোস্লাভ ক্লোসাকে ছুঁতে আর তিন গোল চাই তার। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ১২ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission