খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ১১:১৯ এএম


খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলাটির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিসিবি আরও জানায়, তার দূরদর্শী নেতৃত্ব ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে সহায়ক ছিল। এই শোকাবহ মুহূর্তে বিসিবি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission