যে দিন মাঠে গড়াবে বিপিএলের স্থগিত হওয়া দুটি ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৬ পিএম


যে দিন মাঠে গড়াবে বিপিএলের স্থগিত হওয়া দুটি ম্যাচ
যে দিন মাঠে গড়াবে বিপিএলের স্থগিত হওয়া দুটি ম্যাচ। ছবি: সংগৃহীত

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ মাঠে গড়ানোর কথা ছিল বিপিএলের দুটি ম্যাচ। কিন্তু বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ দুটি স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে নতুন সূচিও জানিয়ে দিয়েছে তারা।

বিজ্ঞাপন

স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) টিকিট দিয়েই আগামীকাল খেলা দেখা যাবে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৩টায় ও পরের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮টায়। 

আরও পড়ুন

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission