ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা শফিউল নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললেও এখন সেই পথচলা শেষ করে সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি ৪ জানুয়ারি রোববার রাতে ফেসবুকে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

শফিউল তার পোস্টে বলেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।

তিনি আরও লিখেছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।

শফিউল জানিয়েছেন, যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কারো মন ক্ষুণ্ন হয়ে থাকে বা কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চেয়েছেন। নতুন জীবনে প্রবেশ করছেন এবং সবাইকে তার ও তার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব। ধন্যবাদ সবাইকে।

আরও পড়ুন

শফিউলের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ। ৩৬ বছর বয়সী এই পেসার মোট ৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং ১০৭ উইকেট শিকার করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
মেসির আইকনিক ১০ নম্বর জার্সি আপাতত অন্য কেউ পরবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের এই দল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩। র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি।  ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি।  বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা।  পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।  এদিকে, নারী র‌্যাঙ্কিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। আজ ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী।  টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন। আরটিভি/এসআর
টি-টোয়েন্টিতে শারমিনের উন্নতি, অবনতি মারুফার
ওলিসের গোলের পর পাগলাটে উদযাপনের কারণ জানালেন জিদান
নেশনস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জয় এনে দিয়েছেন মাইকেল ওলিসে। তার এই জয়সূচক গোলের পর মাঠে বাইরে পাগলাটে উদযাপনে মাতেন কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে এই উদযাপনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। গতকাল মাইকেল ওলিসের অসাধারণ নৈপুণ্যে ৮৮ মিনিটে ফ্রান্স ম্যাচ জয় পায়। আর ১১ নম্বর জার্সিধারী তারকা জালের দেখা পেতেই সাইডলাইনে রাখা একটি বলে জোরে লাথি মারেন জিদান।  সাধারণত মার্জিত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত জিদানের এমন উদযাপন ছিল বেশ ব্যতিক্রমী। তার সেই উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এমন পাগলাটে উদযাপনের কারণ জানাতে গিয়ে হাসতে হাসতে জিদান জানান, চেরকির কাছ থেকে ওলিসে বল পাওয়ার পরই তার মনে হয়েছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। ওলিসে দৌড়ে বেলজিয়ামের গোলের দিকে এগিয়ে যাওয়ার সময়ই জিদান বুঝতে পেরেছিলেন, গোল হতে পারে।  নিজের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার পর তিনি শক্তিশালী শটে বল মেরে উদযাপন করেন, যা তার খেলোয়াড়ি জীবনে বল সামলানোর মার্জিত ধরনের সম্পূর্ণ বিপরীত দৃশ্য। জিদান বলেন, আসলে আমি কী করেছি, সেটাই জানি না (হাসি)। নিশ্চিতভাবে বলতে পারি, মাইকেল (ওলিসে) যখন বল পেল তখন থেকেই আমি তার খেলাটি অনুসরণ করছিলাম, কারণ আমার মনে হয়েছিল সে ড্রিবল করবে। আর সে অসাধারণ একটি কাজ করেছে। এরপর আমি বলটি দেখলাম, আর আমাকে শট নিতেই হলো। ব্যাপারটা কিছুটা হাস্যকর ছিল, কিন্তু এটা বিশেষ কিছু নয়। আমি তার সঙ্গে ছিলাম, তার সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তাকে ড্রিবল করতে দেখলাম এবং ভাবলাম ‘সে গোল করবে!’ যাই হোক, আমি পুরোপুরি তার সঙ্গেই ছিলাম (হাসি)। বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত খেলোয়াড় ওলিসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফ্রান্স কোচ। জাতীয় দলে বর্তমানে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের সঙ্গে আলোচনার কেন্দ্রে থাকা খেলোয়াড়দের একজন ওলিসে।  বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারকে নিয়ে জিদান বলেন, সে খাঁটি প্রতিভা। সে এমন একজন খেলোয়াড়, যাকে আমি পছন্দ করি। সে যখন খেলে, তখন মানুষকে আনন্দ দিতে চায়। শুধু তা-ই নয়, ফুটবল সম্পর্কে তার দারুণ অনুভূতি আছে। সে আগে থেকেই খেলা বুঝতে পারে, কখন ঝুঁকি নিতে হবে আর কখন পিছু হটতে হবে, সেটাও জানে। তার পাশে থাকতে পেরে, তাকে এভাবে খেলতে দেখে আমি খুশি। প্রসঙ্গত, দিদিয়ের দেশমের উত্তরসূরি হয়ে জিদান তার প্রথম ম্যাচেও জয় পান। তুরস্কের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ১-০ গোলে জেতে লে ব্লুরা। আগামী ২ অক্টোবর তারা ইতালির বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আরটিভি/এসআর
ওলিসের গোলের পর পাগলাটে উদযাপনের কারণ জানালেন জিদান