ওয়েস্ট হ্যামে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৮:১৬ এএম


ওয়েস্ট হ্যামে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার
ওয়েস্ট হ্যামে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।ছবি: সংগৃহীত

ইতালির ক্লাব লাৎজিওতে তিন মৌসুম কাটানোর পর এবার ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ভ্যালেন্টিন কাস্তেলানোস। 

সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম।

বিবৃতিতে বলা হয়েছে, ২৭ বছর বয়স্বী কাস্তেলানোসের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছে। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন

২০২৩ সালে ইতালির সিরি আ’র ক্লাব লাৎজিওতে যোগ দেন কাস্তেলানোস। ক্লাবটির হয়ে ৫২ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। এর মধ্যে গত মৌসুমেই ১০ গোল করে নজর কাড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ওয়েস্ট হ্যামের বিবৃতিতে আরও জানানো হয়, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের (৬ জানুয়ারি) ম্যাচ থেকেই কাস্তেলানোসকে দলে পাওয়া যাবে।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে ওয়েস্ট হ্যাম। অবনমন অঞ্চলে থাকা দলটি টানা নয়টি লিগ ম্যাচে জয় পায়নি। ২০ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে আছে তারা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission