ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ক্রিকইনফোর প্রতিবেদন

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে কড়া হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে কড়া হুঁশিয়ারি। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু সভার ফলাফল নিয়ে আইসিসি বা বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে।

এ বিষয়ে এখনো বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল।

আরও পড়ুন

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ২০ দলের এই বিশ্ব আসর। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা।

মূলত, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ‘ছেড়ে দেয়ার’ জন্য বিসিসিআইয়ের নির্দেশের পরই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটে। ৯ কোটি ২০ লাখ টাকায় দল পাওয়া মোস্তাফিজকে কেন ছেড়ে দিতে বলা হলো, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিসিসিআই।

এর প্রতিবাদে এবং নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজের বাদ পড়ার খবর নিশ্চিত করলেও এর পেছনে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভাষ্য হচ্ছে, জয় শাহের আইসিসির কাছে ধোপে টেকেনি বাংলাদেশের অনুরোধ। উল্লেখ্য, জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। তিনি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সেক্রেটারির পদে ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা