ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল, চূড়ান্ত সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল, চূড়ান্ত সূচি ঘোষণা। ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। আর এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘রোড টু ২৬’।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই সিরিজের সূচি ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো।

সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। পরদিন ক্রোয়েশিয়া মুখোমুখি হবে কলম্বিয়ার, ভোর ৫টা ৩০ মিনিটে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।

আরও পড়ুন

এরপর ২৯ মার্চ ল্যান্ডোভার মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলম্বিয়া ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। আর অরল্যান্ডোতে ব্রাজিল–ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ। ১ এপ্রিল ভোর ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্রয়ে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। গ্রুপ পর্বে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে। ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির সঙ্গে এবং পাঁচ দিন পর মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ করেন, মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত দলটির বিশৃঙ্খল ব্যবস্থাপনা তাকে কার্যত অসহায় ফেলে রেখেছিল। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই তারকা মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে তিগ্রে এলাকায় ভাড়া বাড়িতে মারা যান।  হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে তরল জমার একটি অবস্থায়) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন তার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও নার্সরা। মৃত্যুর আগে তাকে যথাযথ চিকিৎসা ও পরিচর্যা দিতে গুরুতর ব্যর্থতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। সমাপনী বক্তব্যে কৌঁসুলি পাত্রিসিও ফেরাই বলেন, অভিযুক্তদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা অসুস্থ ম্যারাডোনাকে অসহায় পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, তাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল’। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, চিকিৎসাবিজ্ঞানের নীতির পরিপন্থী কাজ করেছেন এবং যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেগুলোও নেননি। অভিযুক্তদের বিরুদ্ধে ‘দোলো ইভেনচুয়াল’ ধারায় অভিযোগ আনা হয়েছে। আইনি পরিভাষাটির অর্থ, কোনো ব্যক্তি তার কর্মকাণ্ডে ক্ষতি হতে পারে জেনেও সেটি চালিয়ে যান। রাষ্ট্রপক্ষ ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছে। অন্য চিকিৎসাকর্মীদের জন্য চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের আবেদন করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন নার্স এবং কয়েকজন সমন্বয়কারী। অন্যদিকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের দাবি, ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকেই আবার ম্যারাডোনার চিকিৎসায় ব্যক্তিগত দায় এড়িয়ে গেছেন। আরটিভি/এসআর ‎  
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেছেন ফারহান আলী ওয়াহিদ। ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনি নিজের প্রথম গোলও করেছিলেন। এবার ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় ফারহানের। ২০১৯ সাল থেকে ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে বর্ষসেরা একাডেমি খেলোয়াড়দের পুরষ্কৃত করছে ক্লাবটি। ফুলহামের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে একাডেমি থেকে উঠে আসা ফুটবলারকে ‘জনি হেইনেস ট্রফি’ দেওয়া হয়।  ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম জানিয়েছে, ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’  নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশের এই ফুটবলার বলেন, এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু নিয়েও উচ্ছ্বসিত ফারহান। তার ভাষ্য, দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।  তিনি আরও বলেন, প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। উল্লেখ্য, ফারহারের শিকড়টা বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহামে পাড়ি জমান।  ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল ফারহানের। একইসঙ্গে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করে গত মে মাসে। তিনি বেছে নেন নাড়ি পোতা লাল-সবুজের দেশকে। আরটিভি/এসআর ‎  
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও নিজের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ডেভিড হ্যাম্পের অধীন প্রথম ম্যাচে অজিদের কাছে ৭ উইকেটে হেরে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ফোবি লিচফিল্ডের ৭৭ রানের ঝড়ো ইনিংসে ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার ফারজানা হক। মেগান শুটের বলে ফোবে লিচফিল্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।  একই বোলারের শিকারে পরিণত হয়ে ৭ বল খেলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শারমিন সুলতানা। দুই ওপেনারের দ্রুত বিদায়ে শুরুতেই যেন আরেকটি ব্যাটিং ব্যর্থতার আভাস মিলছিল।  তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পরিস্থিতি সামাল দেওয়ার খানিক চেষ্টা চালান। ক্যাচ আউট হওয়ার আগে ২৬ বলে ২৪ রান আসে শারমিনের ব্যাট থেকে। এরপর চতুর্থ উইকেটে জ্যোতি ও সোবহানা মোস্তারি জুটির মন্থর ব্যাটিংয়ে উইকেটের পতন ঠেকানো গেলেও স্কোরবোর্ডে রান বাড়েনি তেমন।  ১৭ বলে মাত্র ২ রান করে সাদারল্যান্ডের দ্বিতীয় শিকার হন সোবহানা। টেস্ট মেজাজে ব্যাটিংয়ে ৮৬ বল খরচায় ২৯ রান করেন জ্যোতি। ২৭.৬ ওভারে অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়। তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৩ রান। নিগারের বিদায়ের পর ক্রিজে আসেন স্বর্ণা আক্তার। রিতু মনির সঙ্গে জুটি বেঁধে তারা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ২০ রান। ৫০ বলে ১টি চারে ২১ রান করে জর্জিয়া ওয়ারহ্যামের বলে এলবিডব্লিউ হন স্বর্ণা।  শেষ দিকে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালান রিতু মনি। তার ব্যাটে ভর করেই দলীয় দেড়শো রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ৬৩ বলের ইনিংসে ৫টি চারের মারে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। এতে ১৬৬ রানের লড়াকু পুঁজি পায় জ্যোতিরা। ‎‎‎১৬৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক সূচনা করেন দুই অজি ওপেনার জর্জিয়া ভোল ও লিচফিল্ড। শুরু থেকেই দারুণ বল করতে থাকেন অভিষিক্ত হাবিবা ইসলাম। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে সেই পুরষ্কার পান তিনি। তার দারুণ একটি বাউন্সারে পুল করতে গিয়ে ফাইন লেগ অঞ্চলে শারমিন আক্তার সুপ্তার হাতে ক্যাচ দেন ভোল। ভোল আউট হবার পর ঝড় তোলেন লিচফিল্ড। ‎এলিসা পেরিকে সাথে নিয়ে ৮৯ রানের দারুণ এক জুটি গড়েন লিচফিল্ড। মাত্র ৩৪ বল খেলেই তিনি তুলে নেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরির থাকা এই ব্যাটারকে থামান রাবেয়া খান। রাবেয়াকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট কাভার অঞ্চলে রিতু মনির ক্যাচে পরিণত হন লিচফিল্ড। ইনিংস সর্বোচ্চ ৫৭ বলে ১ ছক্কা ও ১০ চারে ৭৭ রান করেন তিনি।  লিচফিল্ড আউট হবার পর বাকি পথটা সহজেই পার করে দেন পেরি। শেষ দিকে হাবিবা বেথ মানির উইকেট তুলে নিলেই সহজ জয় নিশ্চিত করে অজিরা। ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। আরটিভি/এসআর ‎  
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম। দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। আরটিভি/টিআর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে শুক্রবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও