ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকায় ২০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএল, টিকিট কাটবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
ঢাকায় ২০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএল, টিকিট কাটবেন যেভাবে। ছবি: সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএলের ১২তম আসর। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। এই পর্বের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা পর্বের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে। গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ। এই গ্যালারির টিকিটের জন্য দর্শককে গুনতে হবে ২ হাজার টাকা।

আন্তর্জাতিক গ্যালারি উত্তর পার্শ্বের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। দক্ষিণ দিকের আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা করে।

আরও পড়ুন

তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম আরও ১০০ বেশি। শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০টাকা করে পাওয়া যাবে। আর সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।

আগামী ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। শুধু অনলাইনেই পাওয়া যাবে টিকিট। টিকিট কিনতে যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd- এ।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হিবে বিপিএলের ঢাকা পর্ব। রাউন্ড রবিন লিগের শেষ অংশসহ টুর্নামেন্টের ফাইনাল-প্লে অফ সবই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
আরও পড়ুন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা