ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিপিএল ২০২৬

ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো নোয়াখালী এক্সপ্রেস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো নোয়াখালী এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

রংপুরকে হারিয়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দ্বিতীয় জয়ের খোঁজে এবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে নোয়াখালী। আগে ব্যাট করতে নেমে ঢাকাকে ১৮৫ রানের বড় লক্ষ্য দিয়েছে সৌম্য-হাসানরা।

রোববার (১১ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন হাসান ইসাখিল ও সৌম্য সরকার। পাওয়ারপ্লে-তে তারা তুলে ফেলেন ৬৪ রান। একেএকে শতরানে চলে যায় তাদের জুটি। ১০১ রানে নোয়াখালীর উদ্বোধনী জুটি ভাঙেন আব্দুল্লাহ আল মামুন।

সাব্বিরের তালুবন্দি হয়ে সৌম্য আউট হন।

২৫ বলে ৪৮ রানের চমৎকার ইনিংস খেলেন সৌম্য। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা। স্ট্রাইকরেট ১৯২। তবে সৌম্যর পর দ্রুতই বিদায় নেন শাহাদাত হোসেন দিপু ও হাবিবুর রহমান সোহান। দিপু করেন ৬ বলে ৩ রান। সোহান করেন ৭ বলে ৪ রান। এই দুইজনকেই শিকার করেন তাইজুল ইসলাম।

আরও পড়ুন

১১৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে নোয়াখালী। তারপর দেখা যায় ৪১ বছর বয়সী বাবা মোহাম্মদ নবী ও ১৯ বছর বয়সী ছেলে হাসান ইসাখিলের দুর্দান্ত জুটি। ৩০ বলে ৫৩ রান আসে বাবা ও ছেলের জুটিতে। সেখানে ইসাখিলের অবদান ছিল ১৭ বলে ৩৪ রান ও নবীর অবদান ছিল ১৩ বলে ১৭ রান।

১৭ রান করে নবী আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটি। নবীকে শিকার করেন মামুন। পরের ওভারেই ইসাখিলকে থামান মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফের বলে মামুনের তালুবন্দি হন ইসাখিল। সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইসাখিলের ব্যাট থেকে আসে সাতটি চার ও বিশাল পাঁচটি ছক্কা।

একই ওভারে হায়দার আলীকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদও দেন সাইফউদ্দিন। নোয়াখালী মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাট হাতে বলার মতো কোনো অবদান রাখতে পারেনি। জাকের আলী অনিক করেন ৪ বলে ৮ রান। রান-আউট হন তিনি।

নির্ধারিত ২০ ওভারে নোয়াখালী সংগ্রহ করেছে ১৮৪ রান। উইকেট হারিয়েছে সাতটি। ঢাকার পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন সাইফউদ্দিন, তাইজুল ও মামুন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা
পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’
এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ