ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দ্বিমুকুট জিতলেন খই খই, পুরুষে সেরা হৃদয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
দ্বিমুকুট জিতলেন খই খই, পুরুষে সেরা হৃদয়। ছবি: সংগৃহীত

৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ‘দ্বিমুকুট’ জিতলেন বিকেএসপির খই খই সাই মারমা। আগের দিন বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার নারী এককেও সেরার হয়েছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) পল্টনের শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সাদিয়া ইসলাম মৌকে ৩-০ সেটে সহজেই হারিয়ে দেন খই খই। ডাবল ক্রাইন করায়ত্ত্ব করে গত আসরের আক্ষেপ ঘোঁচালেন তিনি।

জয়ের পর খই খই বলেন, খুবই ভালো লাগছে। কারণ আগেরবারও টার্গেট ছিল ২০২৩ সালে সিনিয়র এবং জুনিয়র দুটিতেই চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু পারিনি। তার (মৌ) বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলাম। তো এবার দলগত লড়াইয়ে তার কাছে হেরে গিয়েছিলাম বলে একটু সংশয় ছিল এককে জিততে পারব কি না। তাও চেষ্টা করেছি আক্রমাণত্মক খেলে তাকে চাপে রাখতে।

আরও পড়ুন

২০২৫ সালের নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রুপা জেতেন খই খই। টেবিল টেনিসে বাংলাদেশের ইতিহাসে এটাই সেরা সাফল্য।

ঘরোয়া টুর্নামেন্টেও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন খই খই, এবার মোট ৮টি ইভেন্টে অংশ নিয়ে ৬টি সোনা, ১টি রুপা এবং ১টি ব্রোঞ্জপদক পেয়েছি। ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়া যত কঠিন, শিরোপা ধরে রাখা তো আরও কঠিন। তবে চেষ্টা করব প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে।

পুরুষ এককে গতবারের চ্যাম্পিয়ন রামহিম লিয়ন বমকে ৩-১ সেটে হারিয়ে সেরা হয়েছেন মুহতাসিন আহমেদ হৃদয়।

এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি, অনেক দিনের পরিশ্রমে সফল হয়েছি, এই জন্য আরও বেশি আনন্দিত। আমার ভবিষ্যত পরিকল্পনা এখন এশিয়ান গেমস। সামনে এশিয়ান গেমসের ক্যাম্প হয়তো বা করা হবে। চেষ্টা করব সেখানে ভালো কিছু করার।

সব মিলিয়ে এই আসরে ১৪টি ইভেন্টের মধ্যে বিকেএসপি ৯টি, আনসার ও ভিডিপি ৩টি এবং সেনাবাহিনী দুটিতে চ্যাম্পিয়ন হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
শুরু হচ্ছে উম্মুক্ত প্রাইজমানি র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন যেভাবে
বিকেএসপির কারাতে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান সম্মাননা পেল বিকেএসপি
বিকেএসপির পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত