
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আর এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি।
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না বাবর ও শাহিনরা। বিগ ব্যাশে ব্যস্ত সময় পার করেছেন তারা। এবার জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছে তারা।
অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা হয়নি বিগ ব্যাশে খেলা অন্য দুই পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফের। দলে জায়গা ধরে রেখেছেন লেগ স্পিনার শাদাব খান। গত মাসে অভিষেক হওয়া খাওজা নাফেও স্কোয়াডে থাকছেন।
উল্লেখ্য, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
আরটিভি/এসআর




