ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টারর্স টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সর্বশেষ ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে উড়িয়ে দিয়েছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল।

শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে হারানোর পর এদিনও ছিল একচেটিয়া আধিপত্য। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ম্যাচসেরা লতা মণ্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বলে চারটি চারের সাহায্যে খেলেন দারুণ ইনিংস।

অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে ২৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২৫ বলে ৩০ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। এছাড়া সাদিয়া আক্তার ১১ বলে ১৯ এবং রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান যোগ করেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া ‘এ’ দল। কেবল নূর আরিয়ান্না নাতসিয়া দুই অঙ্ক ছুঁতে পারেন; ২৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। বাকি ব্যাটাররা কেউই জমতে পারেননি।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান সংগ্রহ করে মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে ফাতেমা জাহান নেন তিনটি উইকেট, আর শরিফা খাতুন শিকার করেন দুটি।

টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ নারী ‘এ’ দল আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের। এখন লক্ষ্য ফাইনালের টিকিট নিশ্চিত করা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল