প্রথমবার হোয়াইট হাউজে ‍গিয়ে ট্রাম্পকে যে উপহার দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ১০:৪০ এএম


প্রথমবার হোয়াইট হাউজে ‍গিয়ে ট্রাম্পকে যে উপহার দিলেন মেসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল উপহার দিচ্ছেন মেসি। ছবি: এএফপি

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার হোয়াইট হাউজে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল উপহার দেন তিনি।

বিজ্ঞাপন

ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) জিতেছে ইন্টার মায়ামি। তাই গতকাল (বৃহস্পতিবার) তাকেসহ পুরো দলকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জে মাসের সঙ্গে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এ ছাড়া একটি মায়ামি জার্সি ও ঘড়ি উপহার পান তিনি মাস ও প্রধান কোচ জাভিয়ের মাসচেরানোর কাছ থেকে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার হোয়াইট হাউজে গেলেন মেসি। আরেক ফুটবল তারকা ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো 

এর আগে গত নভেম্বরে হোয়াইট হাউজে একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

মেসি ও মাসসহ পুরো মায়ামি স্কোয়াডকে পেছনে রেখে ট্রাম্প বলেন, আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। আমি বলতে খুব গর্ব হচ্ছে যে আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যেটা বলতে পারেনি, সেটাই বলতে পারছি আমি ‘লিওনেল মেসি, আপনাকে হোয়াইট হাউজে স্বাগতম।

AFP__20260305__A26K8Q2__v1__HighRes__UsPoliticsFblMlsInterMiami

তিনি বলেন, আমার ছেলে বলেছিল, ‘বাবা, তুমি কি জানো আজ এখানে কে আসতে যাচ্ছে?’ আমি বললাম, ‘না, অনেক কিছুই তো হচ্ছে।’ সে বলল ‘মেসি’। সে আপনার অনেক বড় একজন ভক্ত। আমার ধারণা কিছুক্ষণ আগে আপনাদের দেখাও হয়েছে। 

ছেলেকে নিয়ে ট্রাম্প আরও বলেন, ফুটবলের অনেক বড় ভক্ত সে (ট্রাম্পের ছেলে)। আর রোনালদো নামের একজন ভদ্রলোকও (ভক্ত)। ক্রিস্টিয়ানো দারুণ। আপনিও দারুণ।

এদিন মায়ামির তারকাদের মধ্যে লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলও ছিলেন। অভ্যর্থনার পর ট্রাম্প পুরো দলকে ওভাল অফিসে আমন্ত্রণ জানান। হোয়াইট হাউজে চ্যাম্পিয়নশিপ দলকে অভ্যর্থনার জানানোর দীর্ঘদিনের রীতি আছে। সেই ধারাবাহিকতায় মেসির পা পড়ল হোয়াইট হাউজে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission