
নিজের খোঁড়া গর্তেই পতিত হলো পিএসজি। রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে জয়ের জন্য রিয়ালকে জ্বালাতন করতে উগ্রপন্থী সমর্থকদের দায়িত্ব দেয় পিএসজি। এতেই সমস্যায় পতিত হয় ফ্রান্সের ক্লাবটি। শেষ পর্যন্ত মাঠে খেলা চলাকালীন সময়ে আগুন দেয়া, গ্যালারিতে ভাংচুরের দায়ে পিএসজিকে জরিমান গুনতে হচ্ছে। জরিমানা বাবদ পিএসজিকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ‘পিএসজি এন্ডের’ ঠিক পেছনের গ্যালারিতে দর্শকরা ফ্লেয়ার ছুঁড়তে থাকে। তাতে স্বাগতিক ডি-বক্সে ও তার আশে অনেক ধোঁয়া তৈরি হয়। ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে দুইবার ধোঁয়ার জন্য খেলা বন্ধ করে দেন রেফারি। ম্যাচ শেষ উয়েফা জানিয়েছিল তদন্ত করে ব্যবস্থা করা হবে। শেষ পর্যন্ত শাস্তির সম্মুখীনই হতে হল দলটিকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: নাভাসের হাত ধরে সাফল্য চায় কোস্টারিকা
--------------------------------------------------------
এদিকে উয়েফা কর্তৃপক্ষ জরিমানার বিষয়টি পিএসজিকে জানিয়ে দিয়েছে। তবে পিএসজি এ নিয়ে এখনো কোনো কিছু জানায়নি।
এর আগে ফরাসি লীগ কাপের ফাইনালে মোনাকোর বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর স্টেডিয়ামের একাংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল পিএসজি সমর্থকরা। বসার চেয়ার থেকে শুরু করে টয়লেট সব জায়গাতেই পাওয়া যায় তাদের ধ্বংসযজ্ঞের চিহ্ন। সেই কর্মকাণ্ডের জন্য লিগ ডি ফুটবল প্রফেশনালস (এলএফপি) কর্তৃপক্ষ পিএসজির ওপর ১ লাখ ইউরো জরিমানা আরোপ করে।
আরও পড়ুন:
এএ/জেএইচ




