ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ জিততে নিউজিল্যান্ডের দরকার ২৫৬ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ১৫ ওভারেই দুইশ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। যদিও পরের চার ওভারে রান তোলার গতি কিছুটা কমিয়ে দেয় নিউজিল্যান্ডের বোলাররা। তবে শেষ ওভারে শিভাম দুবের ঝড়ো ব্যাটিংয়ে আবারও গতি ফিরে পায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।

টি–টোয়েন্টি ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাশাপাশি টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর।

এদিন ভারতের প্রথম তিন ব্যাটারই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন। ইনিংসের শুরুতেই তাণ্ডব শুরু করেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে রীতিমতো ঝড় তোলেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

পাওয়ার প্লের ছয় ওভারেই ভারত তোলে ৯২ রান। এই সময়েই নিজের অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ।

অন্য প্রান্তে সঞ্জু স্যামসন তুলনামূলক ধীরগতিতে শুরু করলেও পরে তিনিও হয়ে ওঠেন ভয়ংকর। ৩৩ বলে ফিফটি করা স্যামসন শেষ পর্যন্ত ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তিন নম্বরে নেমে ইশান কিষাণও দেখান নিজের বিধ্বংসী রূপ। একের পর এক বোলারকে সীমানার বাইরে পাঠিয়ে মাত্র ২৩ বলেই অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে ৫৪ রান করে থামেন এই বাঁহাতি ব্যাটার।

তবে ১৫ ওভারের পর হঠাৎ করেই ছন্দ হারায় ভারত। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমে যায়। স্যামসন ও কিষাণের বিদায়ের পর সাজঘরে ফেরেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবও।

শেষদিকে অবশ্য শিভাম দুবে ঝড় তুলে ভারতের সংগ্রহকে আরও বড় করেন। মাত্র ৮ বলে ২৬ রানের কার্যকর ক্যামিও খেলেন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত আড়াইশ পার করে ভারত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি। এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য। এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা। আরটিভি/এসকে
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন